× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড. ইউনূসকে ইউএনডিপির অভিনন্দন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪ ১৪:৩১ পিএম

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

রবিবার (১৮ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দেওয়া ওই চিঠিতে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ইউএনডিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকার কাজগুলো বাস্তবায়নে ইউএনডিপির অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। দেশের এই সংকটময় মুহূর্তে প্রশাসনের সবপর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ইউএনডিপির বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন।

আচিম স্টেইনার বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যত তৈরিতে আপনিসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করছি।

স্টেফান লিলারের নেতৃত্বে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি যেকোনো সহায়তায় পাশে থাকবে বলে আচিম স্টেইনার উল্লেখ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা