× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে ১৩ সদস্যের কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪ ১০:০৮ এএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৪ ১০:৩৫ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে নিহত ও আহতদের তালিকা প্রণয়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। এতে বলা হয়, এ কমিটি আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করবে। পাশাপাশি আহত ও নিহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ১৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ, অর্থ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন করে প্রতিনিধি রয়েছেন। এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের (সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) যুগ্মসচিবও রয়েছেন এ কমিটিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা