প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ২২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তনের হাওয়ায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ৩ জন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৯ আইনজীবী নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে আদেশ জারি হয়েছে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া তিন জন হলেন, আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক এবং মোহাম্মদ আরশাদুর রউফ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্তরা হলেন, আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার রুবী, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেদওয়ান আহম্মেদ রনজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা দীপ্তি, মহসিনা খাতুন এবং মো. রফিকুল ইসলাম মন্টু।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়।