× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেওয়া সেই কর্মকর্তা বরখাস্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৫:১৫ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ১৬:০৩ পিএম

কোটা আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেওয়া সেই কর্মকর্তা বরখাস্ত

কোটা আন্দোলনকে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে স্মারকপত্র জারি করা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহনুর আলমকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) এক সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে ৯৭২ স্মারকমূলে ‘কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে  জারিকৃত পত্রটি সোমবার (১২ আগস্ট) বাতিল করা হয়েছে। এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম সোমবার ১৬.০০.০০০০.০০১.৩০.০১৩.৯৮(অংশ-১).৯৭৩ নম্বর স্মারকমূলে ‘জারিকৃত পত্রটি বাতিলকরণ’ শিরোনামে এ সংক্রান্ত পত্রটি জারি করেন।

সংবাদবিজ্ঞপ্তি আরও জানিয়েছে, এ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ১২ আগস্ট ২০২৪ তারিখে ৯৭২ স্মারকে জারিকৃত পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করায় পত্র স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রশাসন-১ শাখা হতে ৯৭২ স্মারকমূলে জারিকৃত পত্রটি হাইকোট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের ১ আগস্ট ‘কমিশন/তদন্ত/০১/২০২৪-০৬’ নম্বর স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে স্বাক্ষরকারী কর্মকর্তা জারি করেছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা