× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি নিয়ে ক্যাবিনেটে আলোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ১৭:২৪ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১৮:০৫ পিএম

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি-দাওয়া নিয়ে ক্যাবিনেটে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, “তারা আমাদের কাছে এসেছিলেন, আমরা খোলা মনে কথা বলেছি। আমি তাদের বলেছি- আপনারা সংখ্যালঘু শব্দটা ব্যবহার করবেন না, আপনারা বলবেন ‘আমি ভিন্ন ধর্মের লোক অথবা বাংলাদেশি।’ সংখ্যালঘু এবং সংখ্যাগুরু করতে করতে আমরা যেন বিষয়টাকে কেমন করে ফেলেছি।’

তিনি বলেন, ‘তারা কয়েকটা দাবি-দাওয়া দিয়েছেন এগুলো অনেক পুরাতন, নতুন কিছু নয়। তারা আমাদের কাছে একটা প্রমিস করেছেন। যারা বুঝে- না বুঝে একটা আন্দোলন করছে এটা সঠিক নয়। ক্যাবিনেটে আলোচনা করে যেগুলো এখন করা যায় সেগুলো করব। আর যেগুলো সাংবিধানিক বিষয় সেগুলো সংবিধান সংশোধন করার সময় করা হবে। আমাদের তো সংবিধান সংশোধন করার প্রবিশন নেই। তবে সংবিধানে হাত লাগাতেই হবে। আমরা স্বৈরাচারী নিয়ম চাই না। আমরা জবাবদিহিমূলক সরকার চাই।’

তিনি আরও বলেন, ‘তারা দুর্গাপূজায় তিন দিন ছুটি দাবি করেছে। আমি মনে করি পূজায় দুই-তিন ছুটি দিলে সমস্যা কী? আমি বলেছি আমি তো ডিসিশন মেকার না। আমি সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে। তারা যে দাবি দাওয়া দিয়েছেন সেগুলো নিয়ে আমরা ক্যাবিনেট মিটিং এ আলোচনা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা