প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪ ১৯:১১ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪ ১৯:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। রবিবার (১১ আগস্ট) বিকালে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন।
ক্ষুদে বার্তায় বলা হয়, আগামীকাল ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে।
তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।