প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ২৩:০১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪ ০০:৪৬ এএম
নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হয়।
নব গঠিত এই সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে নতুন প্রধান উপদেষ্টা ইউনূসের উদ্দেশে মোদি বলেছেন, ‘নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আমরা আশা করি (বাংলাদেশে) স্থিতিশীলতা ফিরবে, হিন্দু ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে।’
তিনি আরও বলেছেন, ‘ভারত-বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি, উভয় দেশের নাগরিকের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্খার প্রতি বদ্ধপরিকর।’
বৃহস্পতিবার বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা শপথ গ্রহণ করেননি। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদিপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক বিধান রঞ্জন রায়।