× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কূটনীতিক থেকে রাষ্ট্র পরিচালনায় তৌহিদ হোসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪ ২১:৪৭ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৪ ২২:২৭ পিএম

মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তৌহিদ হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ২০০০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০০৯ সাল থেকে ২০১২ সালের জুলাই পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

তৌহিদ হোসেন ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন। তিনি ৬ষ্ঠ আন্তর্জাতিক শিলং বাণিজ্য মেলায় যোগ দিয়ে উত্তর-পূর্ব ভারতে অবৈধ অভিবাসীদের ভারতীয় অভিযোগ খণ্ডন করেন। তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নের অভাবের জন্য ভারতের সদিচ্ছার অভাবকে দায়ী করেন।

২০০৬ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। ২০১২ সালের জুনে তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনসের প্রধান অতিথি ছিলেন তিনি।

২০২১ সালের মার্চে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত বাংলাদেশের ৫০ বছর পূর্তি বিষয়ক সম্মেলনে মূল বক্তা ছিলেন তৌহিদ হোসেন। তিনি দেশি ও বিদেশি গণমাধ্যমে কূটনীতি ও আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবেও সুপরিচিত ও প্রতিষ্ঠিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা