× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইমিগ্রেশন পার হতে দেওয়া হচ্ছে না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ২৩:০৬ পিএম

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোগো। ছবি : সংগৃহীত

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোগো। ছবি : সংগৃহীত

মন্ত্রী, আমলা, সাংবাদিক ও ব্যবসায়ীসহ গুরুত্বপূর্ণ কাউকে ইমিগ্রেশন পার না হতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে স্পেশাল ব্রাঞ্চ এ নির্দেশনা দেন। ইতোমধ্যে দেশের সকল স্থলবন্দর, বিমানবন্দর ও নৌ বন্দরে এ নির্দেশনা পৌঁছানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর বলেন, ‘বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান।’

তিনি বলেন, ‘প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন- সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা