প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪ ১৯:০৮ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪ ১৯:২১ পিএম
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ জুলাই গোলাম পরোয়ারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।