× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে : সমন্বয়ক নাহিদ ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪ ১৯:৪২ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ২০:২৩ পিএম

রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে : সমন্বয়ক নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার (৫ আগস্ট) রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে এ রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়কেরা। একই সঙ্গে দেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। 

সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে একটি জাতীয় গণমাধ্যমে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাদের আন্দোলনের লক্ষ্য হিসেবে অন্যান্য বিষয়ের সঙ্গে নিপীড়নমূলক যেসব ব্যবস্থা রয়েছে, সেগুলোর সংশোধনের কথা বলেছেন। তিনি বলেন, ছাত্র-শিক্ষক সুশীল সমাজসহ অন্যান্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার চান তারা। এ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

তিনি সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে আজ দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনের অবসান হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান অতি শিগগির ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।

আন্দোলন সফল হওয়ার জন্য দেশের আপামর জনসাধারণকে কৃতিত্ব দিয়েছেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, আজকে যা হয়েছে তার সম্পূর্ণ ক্রেডিট বাংলাদেশের মানুষের। বাংলাদেশের আপামর জনতা ফ্যাসিবাদ উৎখাত করার জন্য রাস্তায় নেমে এসেছে। সে কারণেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা