× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মার্চ টু ঢাকা’ সফল করতে যে আহ্বান জানালেন সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ২২:৫৬ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৪ ০০:৪৬ এএম

কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি সফল করতে সব ধরনের ভেদাভেদ ভুলে সবাইকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন।

রবিবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

তিনি বলেন, ‘এত রক্ত ঝড়ার পর এই আন্দোলন কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। আগামীকাল (সোমবার) চলে আসুন ঢাকায়, সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে। বিজয় সুনিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পায়তারা এবং পরিকল্পনা চলছে। যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদেরকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা