× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরান ঢাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ১৪:৫৬ পিএম

পুরান ঢাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। প্রবা ফটো

পুরান ঢাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। প্রবা ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘোষিত এক দফা আন্দোলনে লাঠি সোটা নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করেছে বিক্ষুব্ধ জনতা। পুরান ঢাকা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

রবিবার (৪ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ইসলামপুর থেকে লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠি সোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে।

তার আগে তারা ১১টার দিকে কোর্টের পাশে রাস্তায় থাকা একটি পুলিশের গাড়িয়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে রায়সাহেব বাজারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ব্যানার পুড়িয়ে দিতে দেখা যায়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলামকে মিছিল দিতেও দেখা যায়। সেখানে টিয়ারশিল নিক্ষেপ করে ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ নিয়ন্ত্রনে নেয়।

এছাড়াও লক্ষ্মীবাজার এলাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সেন্ট গ্রেগরি স্কুলের ফটকে ভাঙচুরের ঘটনা ঘটে। আশেপাশের কয়েকটি ফুটপাতের দোকানেও ভাঙচুর করা হয়।

পরে দুপুর পৌনে ১২টার দিকে ইসলামপুর থেকে আরেকটি মিছিল বের করে আন্দোলনকারীরা। যাদের বেশিরভাগই ছিলেন ইসলামপুর এলাকার ব্যবসায়ী, দোকানের কর্মচারী ও সাধারণ জনতা। তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজার হয়ে তাতীবাজার মোড়ের দিকে গেলে। সেখানেও স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা সরে যায়। 

এদিকে হামলার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে না পেরে ফটকের বাইরে অপেক্ষা করছে। এ ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থাকা পুলিশ প্রশাসন কোর্ট এলাকার দিকে যায়। পরে বিচারিক আদালতের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

আজ রবিবার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। পুরান ঢাকায় মোড়ে মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও দেখা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা