× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪ ০১:০০ এএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৪ ০১:০১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে আজ রবিবার (৪ আগস্ট)। এদিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (৩ আগস্ট) রেলের জনসংযোগের দায়িত্বে থাকা এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আপাতত এক দিনের (আগামীকাল) জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে আজ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ১৪ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয় গত বৃহস্পতিবার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার ঢাকা থেকে তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার, তুরাগ কমিউটার, কর্ণফুলী কমিউটার ও নারায়ণগঞ্জ কমিউটার চলাচল করে।

এ ছাড়া চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার ও নাজিরহাট কমিউটার; ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ এবং ঝারিয়া রুটে দুই দিক থেকেই লোকাল ট্রেন চলাচল করে

আর খুলনা-ঈশ্বরদী, রাজশাহী-রহনপুর, খুলনা-বেনাপোল, বেনাপোল-মোংলা, রাজবাড়ী-ভাঙ্গা এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে ১২টি লোকাল ট্রেন চলাচল করে।

তবে আন্তনগর যাত্রীবাহী ট্রেন কবে থেকে চলবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা