জামায়াত-শিবির রাজনীতি নিষিদ্ধ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪ ১৮:২৪ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ২৩:৪২ পিএম
ছবি: সংগৃহীত
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছেন ৩২ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
বৃহস্পতিবার (২ আগস্ট) খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শাহজাহান কবিরের (বীরপ্রতীক) পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, একাত্তরের পরাজিত শক্তি, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রাণহানিসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ধ্বংস করায় এবং মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষ শক্তির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় আমরা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারকে অভিনন্দন জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, একই সঙ্গে জামায়াত-শিবিরসহ অন্য সন্ত্রাসীদেরকে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করার অপরাধে আইনের আওতায় এনে বিচার করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এছাড়া বর্তমান কোটা সংস্কার আন্দোলনরত সকল শিক্ষার্থীদের অনুরোধ করছি সরকার যেহেতু তোমাদের দাবিদাওয়া সম্পূর্ণ মেনে নিয়েছে সেজন্য আমরা অনুরোধ করছি আন্দোলন পরিহার করে পড়ায় মনোযোগ দেওয়ার জন্য।
বিবৃতি দেওয়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, ক্যাপ্টেন শাহাব উদ্দিন বীর উত্তম, অনারারী ক্যাপ্টেন আব্দুল হক বীরবিক্রম, মেজর জেনারেল ইমামুজ্জামান বীরবিক্রম, লে. কর্নেল আব্দুর রউফ বীরবিক্রম, মেজর জেনারেল মো. মাসুদুর রহমান বীরপ্রতীক, লে. কর্নেল মো. দিদারুল আলম বীরপ্রতীক, ক্যাপ্টেন কাজী আ. সাত্তার বীরপ্রতীক, ডিআইজি (অব) কাজী জয়নাল আবেদীন বীরপ্রতীক, মেজর ওয়াকার হাসান বীরপ্রতীক, প্র. ডা. আব্দুল্লাহ আল মামুন বীরপ্রতীক, মো. শাহাজাহান কবির বীরপ্রতীক, গোলাম আজাদ বীরপ্রতীক, নুর উদ্দিন বীরপ্রতীক, মো. মমিন উল্লাহ পাটোয়ারী বীরপ্রতীক, সৈসয়দ রেযোয়ান আলী বীরপ্রতীক, নুর উদ্দিন বীরপ্রতীক, রতন আলী শরীফ বীরপ্রতীক, মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, মোজাম্মেল হক বীরপ্রতীক, সরদার মহসীন আলী বীরপ্রতীক, আ. হাকিম বীরপ্রতীক, রফিকুল ইসলাম বীরপ্রতীক, আ. মান্নান বীরপ্রতীক, বজলুর মাহমুদ বীরপ্রতীক, নুরুল হক বীরপ্রতীক, বাহার উদ্দিন রেজা বীরপ্রতীক, নুরুল ইসলাম বীরপ্রতীক, হাবিবুর রহমান বীরপ্রতীক, মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, রফিকুল ইসলাম বীরপ্রতীক, ফজলুল হক বীরপ্রতীক এবং আনিসুল হক বীরপ্রতীক।