× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের ইমোশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তৃতীয় পক্ষ : তথ্য প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৬:২৪ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৪ ১৭:২৯ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রবা ফটো

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রবা ফটো

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ইমোশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তৃতীয় পক্ষ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীরা কি এমন ধ্বংসযজ্ঞ করতে পারে প্রশ্ন রেখে আলী আরাফাত বলেন, যা ঘটেছে তা ক্রিমিনাল অফেন্স। এসব সাধারণ শিক্ষার্থীরা করতে পারে না, তাদের আন্দোলনে তৃতীয় পক্ষের সন্ত্রাসীরা ঢুকে এসব করেছে। দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে।

তিনি বলেন, আমাদের অভিযোগ শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে। 

প্রতিটি হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোটা আন্দোলনে নিহতদের পরিবারের মতো আমরাও ব্যথিত। এ হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত এবং নির্মম। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার কোনো অনুমতি ছিল না, তারপরও কেন গুলি চালিয়েছে, প্রতিঠি ঘটনারই সুষ্ঠু তদন্ত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা