× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র আন্দোলনে ব্যাপক সংঘর্ষ-সহিংসতায় উদ্বেগ এমজেএফের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ২২:০৯ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৪ ২২:৩০ পিএম

ছাত্র আন্দোলনে ব্যাপক সংঘর্ষ-সহিংসতায় উদ্বেগ এমজেএফের

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। 

বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি তাদের উদ্বেগের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ২৯ জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত যে ২১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে ১৫০ জনের বিস্তারিত তথ্য বের হয়েছে। এর মধ্যে ১১৩ জন শিশু, কিশোর ও তরুণ, যাদের মধ্যে ১৯ জনের বয়স ৪ থেকে ১৭ বছরের মধ্যে।

এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আন্দোলনের সময় এ ধরনের হত্যাকাণ্ড বিশেষ করে শিশু হত্যা একেবারেই অনাকাঙ্ক্ষিত ও বর্বরোচিত ঘটনা। এত শিশু নিহতের ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা চাই সব শিশুর জন্য নিরাপদ পরিবেশ। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাই যেন ঘরে-বাইরে কোথাও কোনো শিশুর নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং ভয়-ভীতিমুক্ত পরিবেশে শিশুরা বাঁচতে পারে। আমরা সব প্রকারের রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের বিরত রাখার আহ্বান জানাচ্ছি।’

তিনি সংঘটিত প্রতিটি ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা