× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ-ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪ ২০:২৩ পিএম

ঠাকুরগাঁও বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ-ক্ষোভ

ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ বদলীবাড়ি গ্রামে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়ে সংস্থাটি বলেছে, নির্যাতনের শিকার নারী সম্প্রতি তার বাবার বাড়িতে আসেন। গত শনিবার বিকালে ময়লা ফেলার জন্য বাড়ির পাশে সুপারি বাগানে গেলে অভিযুক্ত সন্ত্রাসী মাহবুব ইসলাম, তাহসিন, রফিকুল ইসলাম, তাসনিম আক্তার ও ইসমত আরা অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করে। বাকবিতণ্ডারর এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে বিবস্ত্র করে হত্যা করার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে। নারীর চিৎকারে তার স্বামী এগিয়ে এলে এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকেও বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলে তাদেরকেও প্রাণনাশের হুমকি দিয়ে দেয়। 

মহিলা পরিষদ মনে করে– সম্প্রতি নানা শত্রুতার জেরে নারী ও কন্যা শিশুরা এলাকাভিত্তিক বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা ক্ষমতার অপব্যবহার করে নারী ও কন্যাদের সহিংসতা ঘটনার মামলা পরিচালনার ক্ষেত্রেও বাধা সৃষ্টির করছে। নানা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা নারী ও কন্যাদের স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে এবং অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে সংস্থাটি বলেছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রইল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা