× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াল নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ২২:২৬ পিএম

শনিবার ঢাকার মিরপুর-১৪ এর নাবিক কলোনীতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। ছবি : আইএসপিআর

শনিবার ঢাকার মিরপুর-১৪ এর নাবিক কলোনীতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। ছবি : আইএসপিআর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)।

শনিবার (২৭ জুলাই) ঢাকার মিরপুর-১৪ এর নাবিক কলোনীতে প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।

আইএসপিআর জানায়, ঢাকার মিরপুর-১৪ এর নাবিক কলোনীতে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা দুঃস্থ ও ন্ম্নি আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকলের খোঁজ খবর নেন এবং গরিব-দুঃস্থ জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, অধিনায়ক বানৌজা হাজী মহসীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা