× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১১:২৯ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনের জেরে গত রবিবার থেকে একটানা বন্ধ থাকার পর আজ বুধবার আবার খুলছে অফিস আদালত। বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। 

উদ্ভূত পরিস্থিতিতে প্রথম দফায় রবিবার ও সোমবার এবং দ্বিতীয় দফায় মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ ছুটি আরও দুদিন বাড়ানোর পরিকল্পনা ছিল। তবে কারফিউ জারি করে মাঠে সেনাবাহিনী নামানোর কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় সীমিত পরিসরে অফিস-আদালত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 

এ ছাড়াও আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শেয়ারবাজার খোলা থাকবে। বেলা ১০টা থেকে উচ্চ আদালতে বিচারকাজ চলবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা