× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ১৩:২৬ পিএম

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আন্দোলনে সহিংসতার দিকে যুক্তরাষ্ট্র তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। ঢাকা ও ওয়াশিংটন– দুই স্থান থেকেই বাংলাদেশে কোটা আন্দোলনে নজর রাখার কথা জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় বুধবার (১৭ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, ‘ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছি ও শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনও সহিংসতার অব্যাহতভাবে নিন্দা জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনও সহিংসতার নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, আন্দোলনে মানুষের মৃত্যুর খবর, নিহত হওয়ার খবর দেখছেন। আমরা আবারও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য মানুষের অধিকারকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা