× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিরআখড়া-যাত্রাবাড়ীতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৪ ১২:৩৫ পিএম

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। ছবি : সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের পাশাপাশি শনিরআখড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে হয়েছে। শনিরআখড়া ও যাত্রাবাড়ী ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে শনিরআখড়া পর্যন্ত লাঠিসোঁটা হাতে তাদের মিছিল করতে দেখা যায়।

এদিন ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া এই কর্মসূচি চলাকালে সব কিছু বন্ধ থাকবে—ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রাজধানীর শনিরআখড়ায় দেখা যায়, সকাল ৮টায় থেকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত পরিস্থিতির উন্নতি লক্ষ করা যায়নি। সড়কে ব্যারিকেড থাকায় বাস ট্রাকসহ যানবাহন গুলো আটকে গেছে।

যাত্রাবাড়ী মোড়ে সকাল সাড়ে ৯টা থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এর পরেও কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাস চলাচলে বাধা দিতে দেখা যায়। তাদের সঙ্গে যোগ দেন ওই এলাকার সাধারণ মানুষ।

মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা অংশে টোল প্লাজার বুথগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বিকল্প উপায়ে টোল নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা