× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর ডিপিএসের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রশ্ন ফাঁসের প্রলোভন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৯:৪৭ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৪ ২০:০৩ পিএম

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব (ডিপিএস) এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে সামাজিকমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব (ডিপিএস) এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে সামাজিকমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব (ডিপিএস) এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে সামাজিকমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে একটি মহল। ‘Engr Nazmul Sarkar’ নামের সেই অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেওয়া হচ্ছে।

শুক্রবার (১২ জুলাই) বিষয়টি নজরে আসে ইমরুল কায়েসের। এরপর তিনি ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে পোস্ট করে সবাইকে সতর্ক করেছেন। ওই ভুয়া অ্যাকাউন্টধারীর একটি পোস্টের স্ক্রিনশটও নিজের ফেসবুকে দিয়েছেন ইমরুল কায়েস।

তিনি বলেছেন, ‘‘আমার ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষের সঙ্গে প্রতারণা এবং আমার মানহানি করা হচ্ছে। ওই অ্যাকাউন্টের একটি পোস্টে লেখা হয়েছে, ‘১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০% হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেওয়া হচ্ছে। যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।’’

পোস্টে পেশাগত প্রয়োজনে সস্পৃক্ত বিভিন্ন গ্রুপে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এমএম ইমরুল কায়েস। একই সঙ্গে সাইবার অপরাধ দমনে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা