× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক সহযোগিতা জোরদার করবে : পরিবেশমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৩:৪০ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৫:১১ পিএম

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। প্রবা ফটো

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। প্রবা ফটো

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আগামী দিনে বাংলাদেশ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক পরিবেশ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে।

তিনি বলেন, পারস্পরিক আন্তর্জাতিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাংলাদেশের মানুষের জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।

বুধবার (১০ জুলাই) ইউরোপের আর্থিক এবং ব্যাংকিং কেন্দ্র লুক্সেমবার্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।

নিকোলা বিয়ার বলেন, আজকের আলোচিত বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার সম্ভাবনা জোরদার করেছে।

বিয়ার বলেন, ‘পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে সংযুক্ত করার কৌশলকে স্বাগত জানাই, যা বাংলাদেশি নাগরিকদের উপকৃত করবে।’

বৈঠকে বেলজিয়াম, লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইইউতে মিশনপ্রধান মাহবুব হাসান সালেহসহ বাংলাদেশ দূতাবাস ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা