প্রশ্নফাঁস
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ২১:০৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪ ২২:১০ পিএম
বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৯ জুন) রাতে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা-কর্মচারী হলেন- পিএসসির উপপরিচালক মো. আবু জাফর, উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস এম আলমগীর কবীর, ডেসপাচ রাইডার মো. খলিলুর রহমান ও অফিস সহায়ক মো. সাজেদুল ইসলাম।