× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট হ্যাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ০৯:০০ এএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১১:২৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকারদের দখলে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক শামীম হাসান ভূইয়া।

তিনি বলেন, Bmd.gov.bd নামক সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটি দখলে নিয়েছে ODIYAN911 নামে নামে একটি হ্যাকার পেজ। রাতের কোনো একসময় হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। ফলে আবহাওয়ার বার্তা প্রদানসংক্রান্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

শামীম হাসান বলেন, যত দ্রুত সম্ভব ওয়েবসাইট উদ্ধার করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৬টা ৪৩ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় HACKED BY ODIYAN911. ~TE4M UCC INDIAN H4CKERS ~, Behind Every Mask, There is a Face And Behind That, A Untold Story. PLAY MUSIC

ওয়েবসাইটের নিচ দিয়ে স্ক্রল যাচ্ছে- ODIYAN & SOLVEIG & SHUBH & BINARY-USER & ZODIAC & H3ROIC-CHAD & ANON_SEC_101. সে সময় বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগল সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যায়। তবে সেখান থেকে ইংলিশ মুডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা