× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মচারীদের অগ্রণী ভূমিকা থাকতে হবে : জনপ্রশাসন মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২২:৩৭ পিএম

বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে অতিথিরা। প্রবা ফটো

বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে অতিথিরা। প্রবা ফটো

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মচারীদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা-চর্চার ওপর গুরুত্বারোপ করে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

রবিবার (৭ জুলাই) বিকালে বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন সংস্থার সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রামের তথ্যাদি অন্তর্ভুক্তির জন্য আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) অধীনে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কর্মসম্পাধনের এই প্রশিক্ষণ ৫ মে শুরু হয়ে শেষ ৬ জুন। এতে ১৫টি ব্যাচে ১৫০ টি প্রতিষ্ঠানের ৩০০ জন কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেন।

ফরহাদ হোসেন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের তত্বাবধানে নির্মিত ডিজিটাল প্লাটফর্ম জিইএমএস বাস্তবায়নের ফলে মানব-সম্পদ ব্যবস্থাপনা হবে স্মার্ট। এর মাধ্যমে সরকারের শুন্য পদের তালিকা সহজেই পাওয়া যাবে। ফলে নিয়োগ ও পদায়ন প্রক্রিয়ায় সরকারের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। কর্মসম্পাদন ব্যবস্থাপনায় প্রচলিত এসিআর পদ্ধতির পরিবর্তে কর্ম পরিকল্পনাভিত্তিক স্মার্ট এপিএআর সিস্টেম শিগগির প্রবর্তিত হতে যাচ্ছে। ফলে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে পদায়ন করা সহজ হবে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারি কর্মচারীদের দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলার জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয়, তার তথ্য উপাত্ত এই সিস্টেম থেকে সহজেই পাওয়া যাবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ ছাড়া জিইএমএসসহ বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ ও প্রশিক্ষণগ্রহণকারী বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা