× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এয়ার চীফ মার্শাল র‌্যাংক পেলেন বিমান বাহিনী প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২২:৩১ পিএম

এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ফাইল ছবি

এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশক্রমে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনের পদমর্যাদা এয়ার মার্শাল হতে এয়ার চীফ মার্শাল পদে উন্নিত করা হয়েছে।  

রবিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার চীফ মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিমান বাহিনী প্রধান র‌্যাংক ব্যাজ পরিধান শেষে বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিমান বাহিনী প্রধান বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা