প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৮:০৬ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৮:৫২ পিএম
অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে বীরত্ব প্রদর্শনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রায়হান। পদকটির নাম ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা)’।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ শেষে পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তাকে এ পদক পরিয়ে দেন সংস্থাটির মহাপরিচালক মো. মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরপুর ট্রেনিং কমপ্লেক্স ১০-এ সমাপনী অনুষ্ঠানটি হয়।
২০১৮ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন মো. রায়হান। তিনি বর্তমানে নরসিংদী ফায়ার স্টেশনে কর্মরত আছেন। সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি।
রায়হানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামে।