× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক হলেন মোস্তাফিজুর রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৮:২৬ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৮:৪৫ পিএম

মো. মোস্তাফিজুর রহমান। ফাইল ফটো

মো. মোস্তাফিজুর রহমান। ফাইল ফটো

জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির প্রধান পরামর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. মোস্তাফিজুর রহমানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদার বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির ‘প্রধান পরামর্শক’ পদে দায়িত্ব পালনের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি প্রদানপূর্বক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

তিনি বিসিএস প্রশাসন ক্যাডার ১০ ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে ভূমি মন্ত্রণালয়ের সচিব, যশোর জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই-প্রকল্পের পিডি, মন্ত্রিপরিষদ বিভাগ, সিলেট ও ঢাকা বিভাগীয় কমিশনার ছিলেন। এছাড়া তিনি দুইবার শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা