× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের সঙ্গে যৌথ তিস্তা প্রকল্পে কাজ করতে আগ্রহী চীন

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৩:০৪ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৩:১০ পিএম

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রবা ফটো

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রবা ফটো

তিস্তা নদীতে প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। চীন বাংলাদেশের সিদ্ধান্তে সম্মান জানাবে বলে জানিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া ভারতের সঙ্গে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়নেও চীনের আগ্রহের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রদূত।

এতে আরও বক্তব্য দেন ডিক্যাব প্রেসিডেন্ট নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

ইয়াও ওয়েন বলেন, তিস্তা নদী বাংলাদেশের সীমানায়, এটা বাংলাদেশের নদী। তিস্তা নদীতে প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ নেবে। চীন সেই সিদ্ধান্তে সম্মান জানাবে। এ মুহূর্তে আমি এটাই বলতে পা‌রি।

রাষ্ট্রদূত বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীনের প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ ফি‌জিবল স্টা‌ডি করার কথা বলেছে। এখন প্রস্তাব গ্রহণ করার বিষয় বাংলাদেশের।

ভারতের সঙ্গে যৌথভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে দেশটির রাষ্ট্রদূত বলেন, আমরা প্রস্তুত এবং ওপেন। সিদ্ধান্ত বাংলাদেশের।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮ জুলাই সকালে ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ জুলাই তিনি বেইজিংয়ে বিজনেস ফোরামে যোগ দিয়ে বক্তব্য দেবেন। পরদিন ১০ জুলাই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পে অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সময় দেশটির সঙ্গে বেশ কয়েকটি দলিল সইয়ের কথা রয়েছে। এ ছাড়া সরকারপ্রধান বঙ্গবন্ধুর বই ‘আমার দেখা নয়া চীন’-এর চায়নিজ ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা