× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্য সম্পর্ক বাড়াতে কাজ করছে মন্ত্রণালয় : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১৯:৪০ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৪ ১৯:৫২ পিএম

মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রবা ফটো

মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রবা ফটো

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক কূটনীতিতে জোরারোপ করেছেন। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়। রপ্তানির বাজার বহুমুখী করতে কমার্শিয়াল কাউন্সিলরদের বিশেষ করে নির্দেশনা দেওয়া হয়েছে৷ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সক্ষমতা বাড়াতে হবে।

সোমবার (১ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় তিনি এসব কথা বলেন। 

মন্ত্রণালয়ের প্রকল্প বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে আহসানুল ইসলাম বলেন, ‘আমাদের ট্রেড নেগোসিয়েশনে সক্ষমতা বাড়াতে ইউএনডিপি, অস্ট্রেলিয়া, জাপান সহযোগিতা করতে আগ্রহী। এ ছাড়া ট্যারিফ কমিশনকে আরও সক্ষম করে গড়ে তুলতে বিশ্বব্যাংক আগ্রহ জানিয়েছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন নতুন অর্থবছরের প্রথম দিন বাণিজ্য প্রতিমন্ত্রী যে লক্ষ্য দিয়েছেন, তা বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

এ সময় মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপসচিব ফিরোজ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা