প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪ ০০:০৭ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১৭:৩৮ পিএম
প্রতিদিনের বাংলাদেশ-এর হলরুমে গোলটেবিল বৈঠকে অতিথিরা। প্রবা ফটো
পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ফলে ইকোসিস্টেমে যে ধরনের পরিবর্তন হচ্ছে তা মোকাবিলায় সামগ্রিকভাবে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্ত ইকোসিস্টেমকে ঠিক আগের জায়গায় হয়তো নেওয়া যাবে না। তারপরও যতটুকু সম্ভব ফিরিয়ে আনতে হবে। আর এজন্য প্রয়োজন নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনা। কেননা নদী না থাকলে ইকোসিস্টেম ঠিক থাকবে না বলে মন্তব্য করেছেন বক্তারা।
‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও সংরক্ষণের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার বিকালে রাজধানীর কুড়িলে প্রতিদিনের বাংলাদেশের হলরুমে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগে ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফির সভাপতিত্বে ও উপস্থাপনায় বৈঠকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, প্রকৌশলী আসফিয়া সুলতানা, সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক, চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, অক্সফাম ইন বাংলাদেশের হেড অব ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ন্যাচারাল রিসোর্স রাইট ড. ইমরান হাসান, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আসকার ইবনে ফিরোজ, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও নদী গবেষক মোহাম্মদ এজাজ, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট সাখাওয়াত উল্লাহ, সপ্তর্ষী পাল প্রমুখ।