× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরীই থাকছেন সড়ক পরিবহন সচিব পদে

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৯:৪৬ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৪ ২০:৫১ পিএম

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী। ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী। ছবি : সংগৃহীত

আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বর্তমান সচিব আমিন উল্লাহ নুরী। আগামী ৩০ জুন তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ ছিল।

বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আমিন উল্লাহ নুরী ২০২১ সালের ২৩ এপ্রিল সচিব হিসেবে পদোন্নতি পেয়ে রাজউকের চেয়ারম্যান হন। ২০২২ সালের ৪ জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ৩১ ডিসেম্বর তার নিয়মিত চাকরির বয়স শেষ হলে তাকে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। আগামী ৩০ জুন সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তাকে ফের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আমিন উল্লাহ নুরী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিএসএস (সম্মান) এবং ১৯৮৮ সালে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি লাভ করেন। নুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৩ সালে ১ এপ্রিল বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে সরকারি চাকরিতে যোগদান করেন। এবিএম আমিন উল্লাহ নুরী রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা