প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৯:০৬ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪ ১৯:২২ পিএম
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছিল ইউনূস সেন্টার। তার এই পুরস্কার নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
এই ঘোষণার পরপরই বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পুরস্কারের সত্যতা নিশ্চিত করতে ইউনেস্কোর মহাপরিচালককে একঠি চিঠি দেন। সম্প্রতি এই চিঠি জবাবে ইউনোস্কো জানিয়েছে, ট্রি অব পিস তাদের কোনো অফিসিয়াল পদক নয়। এই পদকের সঙ্গে ইউনেস্কোর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
ইউনেস্কোর সদর দপ্তরের এক্সটার্নাল রিলেশন বিষয়ক অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর জেনারেল এনথনি ওহেমেং বোমাহ শিক্ষামন্ত্রীর চিঠির জবাবে জানিয়েছেন, ট্রি অব পিস ইউনেস্কোর কোনো অফিসিয়াল পদ নয়। এই পদকে ইউনেস্কোর কোনো মর্যাদা নেই।
তিনি আরও জানান, ট্রি অব পিস ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সেরের একটি ভাস্কর্য। আজারভাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের কাছে ড. মুহাম্মদ ইউনূসকে ট্রি অব পিস ভাস্কর্য প্রদানের বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো রকমের পরামর্শ করা হয়নি। এ ছাড়া ওই অনুষ্ঠানে ইউনেস্কোর কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।
চলতি বছরের আজারবাইজানের বাকুতে ১৪-১৬ মার্চ একাদশ বিশ্ব বাকু ফোরাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপনী দিনে ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পদকে ভূষিত করা হয়েছে বলে ইউনূস সেন্টারের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর বিষয়টির সত্যতা যাচাই করতে গত ৩১ মার্চ বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইউনেস্কোর মহাপরিচালক বরাবর একটি চিঠি পাঠান। তার পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর অ্যাসিসটেন্ট ডাইরেক্টর জেনারেল এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে এ তথ্য জানান।