× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানের উইন্ডশিল্ডে ফাটল, ৩ ঘণ্টা আকাশে ঘুরে শাহজালালে অবতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৯:৪৭ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ২০:৫৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বিমানের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বিজি-১২৭ ফ্লাইটটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে আবুধাবি যাচ্ছিল। 

মঙ্গলবার (২৫ জুন) সকালে শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানায়। এর আগে সোমবার রাত ১টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

জানা যায়, চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-১২৭) পাইলটের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেয়। তখন ফ্লাইটটি আবুধাবি না গিয়ে তিন ঘণ্টা ধরে নরসিংদীর আকাশে চক্কর দেয়। পরে রাত ১টা ২০ মিনিটে নিরাপদে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্যমতে, ফ্লাইটটি রাত ১০টা চার মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির জন্য উড়াল দেয়। তবে ত্রুটির কারণে নরসিংদীর বেলাব এলাকার আকাশে প্রায় ২৬-২৭ বার চক্কর দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ( জনসংযোগ) বোসরা ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে আবুধাবির উদ্দেশে ফ্লাই করার পর বিমানের ক্যাপ্টেন উইন্ডশিল্ড চিড় খাওয়ার মতো দাগ দেখতে পান। তিনি ঝুঁকি না নিয়ে অবতরণের সিদ্ধান্ত নেন। নিয়ম অনুয়ায়ী বিমানের জ্বালানি কমানোর জন্য ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার থেকে ফ্লাইটটিকে নরসিংদীর আকাশে চক্কর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনা অনুসারে নিরাপদ উচ্চতায় তিন ঘণ্টা আকাশে চক্কর দেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে ফিরিয়ে আনার পর অন্য আরেকটি বিমান আজ দুপুর ২টা ৫৫ মিনিটে যাত্রীদের নিয়ে আবুধাবি রওয়ানা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা