× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানিবণ্টন চুক্তি

নরেন্দ্র মোদিকে মমতার চিঠি, যা বললেন শেখ হাসিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৪:০৮ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৪ ১৪:৩৬ পিএম

ভারত সফর নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে নেওয়া

ভারত সফর নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ভিডিও থেকে নেওয়া

তিস্তা ও গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছেন, তা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, ‘মমতা ব্যানার্জি যে চিঠি লিখেছেন তার দেশের প্রধানমন্ত্রীকে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমার সঙ্গে ভারতের সব দলের সম্পর্ক ভালো। মমতা ব্যানার্জির সঙ্গে সম্পর্ক ভালো আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কও ভালো। ভারতের দলমতনির্বিশেষে আমার সঙ্গে সুসম্পর্ক আছে।’

মঙ্গলবার (২৫ জুন) ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবনে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।

শেখ হাসিনা বলেন, ‘তিস্তা নিয়ে আমরা প্রকল্প নিয়েছি। তিস্তা নদীটাকে ড্রেজিং করা, পানি সংরক্ষণ এসব বিষয়ে আলোচনা হয়েছে। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। গঙ্গার পানিবণ্টন চুক্তি যদি নবায়ন না-ও হয়, তবু এ চুক্তি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এবং আমরাও সম্মত হয়েছি যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে একটা টেকনিক্যাল গ্রুপ করা হবে।’

ভারত ও বাংলাদেশের মধ্যে শনিবার ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, বাংলাদেশের দিকে তিস্তার পানি সংরক্ষণ ও পরিচালন পদ্ধতি উন্নয়নের জন্য শিগগিরই একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে যাবে।

তবে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তির বিষয়ে নিজের আপত্তির কথা তুলে ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এগুলো দ্বিপক্ষীয় বিষয় নয়, রাজ্যের স্বার্থ জড়িত। সেখানে রাজ্যকে বাদ দিয়ে সমঝোতা স্মারক সই হলো!

গঙ্গার পানিবণ্টন চুক্তি হয় ১৯৯৬ সালে। এর মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা