প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৮:২৮ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪ ১৮:৫৪ পিএম
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্য সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। ছবি : আইএসপিআর
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শনিবার (২২ জুন) সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের উদ্দেশে বিদায়ি দরবার গ্রহণ এবং মতবিনিময় করেন। এ সময় সব সেনানিবাস থেকে সেনাসদস্যরা
ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে সংযুক্ত
থেকে দরবারে অংশগ্রহণ করেন।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান তার বিদায়ি দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ
করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী আজ একটি আধুনিক
এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ ছাড়া তিনি তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ
ও কৃতজ্ঞতা জানান।
দরবারে ঢাকা সেনানিবাসে
কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাসহ অন্য কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা
উপস্থিত ছিলেন।