× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্য আফ্রিকায় বিমানবাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৪ ২০:৫১ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৪ ২০:৫১ পিএম

মধ্য আফ্রিকায় বিমানবাহিনীর  শান্তিরক্ষা কন্টিনজেন্ট  প্রতিস্থাপন

বাংলাদেশ বিমানবাহিনীর ১২৫ সদস্য মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুস্কাতে যোগ দিচ্ছেন। বিমানবাহিনীর এই সদস্যরা সেখানে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছেন। এই  প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে বিমানবাহিনীর ১২৫ সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) গতকাল সোমবার মধ্য আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বাংলাদেশ বিমানবাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকছেন এয়ার কমডোর মোহাম্মদ মাহফুজ উদ্দীন। 

বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারেন, এ কামনা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বিমানবাহিনীর ওভারসিস এয়ার অপারেশন পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর রুশাদ দিন আসাদ বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। এর আগে গত ১৩ জুন  বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান  মধ্য আফ্রিকাগামী বিমানবাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বিমানবাহিনী সদর দপ্তরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহন করেণ। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা