প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৯:১৯ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ১৯:৫০ পিএম
ঈদুল আজহা উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৩ জুন) বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় উপনেতার জাতীয় সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো কার্ড পৌঁছে দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু বিরোধী দলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের কাছে দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধী দলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে পবিত্র ঈদুল আজহার কার্ড পৌঁছে দেন।
এ ছাড়া সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসভবনে তার কাছেও ঈদের কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২।