× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ

নারী ও পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন ডিএমপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২২:৩৩ পিএম

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে নারী ও পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় ডিএমপি। প্রবা ফটো

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে নারী ও পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় ডিএমপি। প্রবা ফটো

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতায় নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুরুষ বিভাগে ঢাকা রেঞ্জকে এবং নারী বিভাগে এপিবিএন দলকে হারিয়ে এ গৌরব অর্জন করে ডিএমপি।

শনিবার (৮ জুন) বিকালে পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ‘বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে পুরুষ বিভাগের চূড়ান্ত খেলায় ঢাকা রেঞ্জ টিমকে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএমপি।

এর আগে নারী ভলিবলের ফাইনালে ডিএমপির ভলিবল (নারী) দল এপিবিএন দলকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিএমপির কৃষ্ণ এবং নারী বিভাগে লাভলী খাতুন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি এবং অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানিয়ে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) বলেন, আজকের ফাইনাল ম্যাচটি অত্যন্ত চমৎকার ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আমরা একটি মনোমুগ্ধকর খেলা উপভোগ করেছি। উভয় দলই তাদের দুর্দান্ত খেলা দেখিয়েছেন। বিশেষ করে ডিএমপি টিম তাদের খেলায় সেরা নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

তিনি বলেন, খেলাধুলার জন্য বাংলাদেশ পুলিশের ক্লাব রয়েছে। এসব ক্লাবগুলোকে নিয়ে আমরা আন্তঃইউনিট প্রতিযোগিতার আয়োজন করে থাকি। আজকের প্রতিযোগিতাটি তেমনি একটি আন্তঃ ইউনিট প্রতিযোগিতা।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে যে সকল নতুন সদস্যরা যুক্ত হচ্ছে তাদের মধ্য থেকে যারা খেলাধুলায় আগ্রহী তাদের মধ্য থেকে যাচাই করে প্রশিক্ষণের মাধ্যমে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। খেলাধুলাকে চাকরির একটা অংশ হিসেবে মনে করে আমরা বাংলাদেশ পুলিশ সমাজের বিভিন্ন নানা পেশার মানুষের সঙ্গে খেলাধুলার মাধ্যমে মিশে তাদের সুখ দুঃখের অংশীদার হতে পারি সে উদ্যোগ আমাদের আছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মো. আশরাফুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সাধারণ সম্পাদক এবং ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. মাশরুকুর রহমান খালেদসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ গত ৬ মে ২০২৪ তারিখে শুরু হয়। এই চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে মোট ১৩টি দল ও নারী বিভাগে মোট ৬টি দল অংশগ্রহণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা