× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আনার হত্যা মামলার আসামি নেপালে গ্রেপ্তার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৬:১৩ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৪ ১৬:৩১ পিএম

আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত

আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আরেক আসামিকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৭ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, ‘কলকাতা সিআইডি হত্যা মামলাটি তদন্ত করেছে। তাদের কাছে দুজন আসামি আছেন। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে। আরেকজনকে আগেই গ্রেপ্তার করেছে।’

নেপাল থেকে সিআইডি কোন আসামিকে গ্রেপ্তার করেছে তার নাম জানাননি ডিএমপি কমিশনার। তবে দেশের তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, নেপাল থেকে গ্রেপ্তার হওয়া আসামির নাম সিয়াম।

সংসদ সদস্য আনোয়ারুল হত্যার বিচার কোন দেশে হবেসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যেখানে ঘটনা ঘটে, সেখানেই তদন্ত হয় বলে জানান ডিএমপি কমিশনার। কিন্তু বাংলাদেশের আইনেও বিদেশে কেউ অপরাধ করলে অপরাধীকে দেশে এনে বিচারের কথা বলা আছে বলে উল্লেখ করেন তিনি। কমিশনার বলেন, ‘আমরাও তদন্ত করছি, তারাও (পশ্চিমবঙ্গ পুলিশ) তদন্ত করছে। সিদ্ধান্ত নিয়ে যেকোনো জায়গায় বিচারটি হতে পারে।’

আনার হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশে, বাকি দুজন কলকাতায়। বাংলাদেশে গ্রেপ্তার আসামিরা হলেন, আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্তি রহমান। ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদ হাওলাদার। নেপালে আটক ছিলেন সিয়াম হোসেন।

১২ মে কলকাতায় চিকিৎসার জন্য গিয়ে প্রথমে নিখোঁজ ও পরে খুন হওয়ার খবর দেয় পশ্চিমবঙ্গ পুলিশ। এই হত্যায় জড়িত তিন আসামি বাংলাদেশের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা