× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জননিরাপত্তায় ১১৮২ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৯:২০ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ২০:০৩ পিএম

জননিরাপত্তায় ১১৮২ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব

২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে পুলিশসহ জননিরাপত্তা বিভাগের জন্য ১ হাজার ১৮২ কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের অধীনে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বিভাগ (আনসার ভিডিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ন্যাশনাল টেলিকম মনিটরিং সিস্টেম (এমটিএমসি) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শিরোনামে বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা বিভাগের মোট বাজেট প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৮৭৭ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রস্তাব ছিল ২৫ হাজার ৬৯৫ কোটি টাকা। এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের তুলনায় ১ হাজার ১৮২ কোটি টাকা বেশি। গতবছরের সংশোধিত বরাদ্দ ছিল ২৫ হাজার ১২৩ কোটি টাকা। তবে এবারের বাজেটে উন্নয়ন বরাদ্দ কমেছে। গত বাজেটে উন্নয়ন বরাদ্দ ছিল ১ হাজার ৭৭১ কোটি টাকা। এবার তা কমে হয়েছে ১ হাজার ৭০৭ কোটি টাকা।

উন্নয়ন বরাদ্দ কমলেও বেড়েছে পরিচালন বরাদ্দ। জননিরাপত্তায় পরিচালন ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ১৬৯ কোটি টাকা, যা চলতি বাজেটে ছিল ২৩ হাজার ৩৫৩ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে বেশ কিছু উন্নয়ন প্রকল্প ধরা হয়েছে। এর মধ্যে পুলিশের প্রকল্পগুলো হলো- বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন নির্মাণ, দেশের বিভিন্ন স্থানে পুলিশের জন্য ৯টি আবাসিক ভবন তৈরি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯টি আবাসন ভবন তৈরি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন তৈরি, বরিশাল ও সিলেট আর্মড পুর্লিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রেঞ্জ রিজার্ড (আরআরএফ) পুলিশ লাইন নিমার্ণ এবং পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ করা। এ ছাড়া র‌্যাবের জন্য পাঁচটি কমপ্লেক্স ও একটি ট্রেনিং সেন্টার নির্মাণ। র‌্যাবের সদর দপ্তরে নির্মাণ এবং র‌্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা।

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) জন্য সীমান্ত এলাকায় ৭৩টি আধুনিক বর্ডার অবজারবেশন পোস্ট (বিওপি) নির্মাণ, বিজিবির নারায়ণগঞ্জের (৬২ বিজিবি) জন্য ব্যাটালিয়ন অব কাঠামো নির্মাণ, কোস্ট গার্ডের জন্য লজিস্টিক ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ৪০টি অস্ত্রাগার নির্মাণ প্রকল্পের জন্য বরাদ্দ রাখার কথা বলা হয়েছে।

সুরক্ষায় বরাদ্দ কমেছে ২৬ কোটি টাকা 

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ গত বছরের প্রস্তাবিত বাজেট থেকে ২৬ কোটি টাকা কমানো হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে সুরক্ষা সেবা বিভাগে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ১৩৭ কোটি টাকা। বিগত ২০২৩-২০২৪ অর্থবছরে সুরক্ষা সেবা বিভাগে প্রস্তাবিত বাজেট ছিল ৪ হাজার ১৬৩ কোটি টাকা। ২০২৩-২০২৪ -এর প্রস্তাবিত বাজেট থেকে সংশোধিত বাজেট করা হয় ৩ হাজার ৬৮৩ কোটি টাকা, যা প্রস্তাবিত বাজেট থেকে ৪৮০ কোটি টাকা কম। 

সুরক্ষা সেবা বিভাগের অধীনে অধিদপ্তরগুলো হচ্ছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাসপোর্ট অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা