× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১০:২৮ এএম

আপডেট : ০৬ জুন ২০২৪ ১৮:৫৩ পিএম

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ছবি কোলাজ : প্রবা

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ছবি কোলাজ : প্রবা

নরেন্দ্র মোদির আমন্ত্রণে দেশটির মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুন) ভারতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নুরে এলাহি মিনা।

এর আগে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে মঙ্গলবার মোদিকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা এক চিঠিতে লিখেছেন, বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর নেতৃত্বে এনডিএর নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, আপনার দৃঢ় বিজয় আপনার নেতৃত্ব, অঙ্গীকার এবং দেশের জন্য অবিচল আত্মোৎসর্গের প্রতি ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বিরল তৃতীয় মেয়াদে নতুন করে জনগণের রায় নিয়ে আপনার এ নবযাত্রায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে।

এরপর বুধবার রাতে সমাজমাধ্যম এক্স বার্তায় (সাবেক টুইটার) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি।

মোদি তার ধন্যবাদ বার্তায় বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের জনকেন্দ্রিক অংশীদারি আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা