× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

প্রথম চার ঘণ্টায় ১৭.৩১ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৫:১৫ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ১৫:৩১ পিএম

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব। ছবি : সংগৃহীত

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব। ছবি : সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় দেশের ৬০ উপজেলায় ভোট পড়েছে ১৭ দশমিক ৩১ শতাংশ। বুধবার (৫ জুন) নির্বাচন কমিশন সচিব শফিউল নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। এ পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অনিয়ম, গোলযোগের তথ্য পায়নি ইসির কেন্দ্রীয় মনিটরিং সেল।

ভোটের সময় অনিয়মের চেষ্টা করায় চারজনকে আটক করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, তিনজনকে জরিমানাও করা হয়েছে।

এদিকে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ছাড়া ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া আগের ধাপের ২০ উপজেলার ভোট অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন।

আজকের নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে ১৬৬ প্লাটুন বিজিবি। এ ছাড়া  ৬৮ হাজার  সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা