প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪ ০৯:১১ এএম
আপডেট : ০৪ জুন ২০২৪ ১১:০২ এএম
অতিরিক্ত পুলিশ সুপার পদে (গ্রেড-ষষ্ঠ) পদোন্নতি পেয়েছেন ১৪ জন। সোমবার (৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে ১৪ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, ঢাকা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার ফরিদ আহম্মেদ খান, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. নূরুল ইসলাম সিদ্দিকী, আহমেদ রাজিউর রহমান, নরসিংদীর শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেসবাহ উদ্দিন, ঢাকা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই, সিলেট মহানগরী পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. আবুল কালাম আজাদ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. শহীদুল ইসলাম, রংপুর মহানগরী পুলিশের সহকারী পুলিশ কমিশনার এবিএম জাহিদুল ইসলাম, লালমনিরহাটের বি-সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. ফরহাদ ইমরুল কায়েস, অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ কমিশনার এস এম রমজান হোসেন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আওয়াল চৌধুরী, খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ কমিশনার মো. জালাল উদ্দিন ও ঢাকা বিশেষ শাখার সহকারী পুলিশ কমিশনার খন্দকার শামীম আহমেদ।