× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফায়ারফাইটারদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৪ ২১:২৪ পিএম

আপডেট : ০২ জুন ২০২৪ ২২:০০ পিএম

ফায়ারফাইটারদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ফায়ার সার্ভিসে শৃঙ্খলার মান ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নবীন ফায়ারফাইটার ও ড্রাইভারদের দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে।

রবিবার (২ জুন)  মিরপুরে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে  ৬৩তম ব্যাচের ফায়ারফাইটার, প্রথম ব্যাচের মহিলা ফায়ারফাইটার ও ৫৩তম ব্যাচের ড্রাইভারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী নবীন ফায়ারফাইটারদের উদ্দেশে বলেন, ‘সেবাধর্মী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে আপনাদের শৃঙ্খলার সঙ্গে মানুষের জানমাল রক্ষার পবিত্র দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণকালে আপনারা নিজেদের শারীরিক ও মানসিকভাবে যোগ্য করে গড়ে তুলেছেন। এখন নিজ নিজ কর্মস্থলে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।’

প্রথম ব্যাচের মহিলা ফায়ারফাইটারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য নারী-পুরুষের যৌথ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগুন নেভানোর মতো চ্যালেঞ্জিং পেশায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা ‘ফায়ারম্যান’ পদের নাম ‘ফায়ারফাইটার’ করেছি। এর পরপরই প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে আপনাদের ১৫ জনকে মহিলা ফায়ারফাইটার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। আমি আশা করব, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে নারী ফায়ারফাইটাররা সাফল্যের স্বাক্ষর রাখবেন। আর আগামীতেও মহিলা ফায়ারফাইটার নিয়োগের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’’

স্বরাষ্ট্রমন্ত্রী পরিবাহিত গাড়ি ট্রেনিং কমপ্লেক্সে প্রবেশ করলে অধিপ্তরের মহাপরিচালক স্বাগত জানিয়ে মঞ্চে নিয়ে যান। পতাকাবাহী কনটিনজেন্টসহ চারটি কনটিনজেন্টের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীকে  অভিবাদন জ্ঞাপন করেন। মন্ত্রী কনটিনজেন্ট পরিদর্শন, মার্চপাস্ট প্রত্যক্ষ ও অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনসহ পরিচালকরা মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ, নবীন ফায়ারফাইটারদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

একই সময় রংপুর বিভাগ, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগেও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকার ২১০ জন ফায়ারফাইটার, ১৫ জন মহিলা ফায়ারফাইটারসহ সব মিলিয়ে মোট ৪৫১ জন ফায়ারফাইটার ও ৮৪ জন ড্রাইভার সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ করে কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা