প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ২১:০২ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪ ২১:০৫ পিএম
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
স্কুল, কলেজ ও মাদ্রাসার আশপাশের দোকানে বসে আড্ডা দিলে বখাটে ছেলেদের গ্রেপ্তার করা হবে মর্মে ফেসবুকে সেনাপ্রধানের নামে যে জরুরি নোটিস পোস্ট করা হয়েছে তা ভুয়া। শনিবার (১ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এটি উদ্দেশ্যপ্রণোদিত ও অলীক উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সেনাবাহিনীর ফেসবুকে পেইজে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসা-সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী জরুরি নোটিস নামক যে ফেসবুক পোস্টটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে বা হচে- তা উদ্দেশ্যপ্রণোদিত ও অলীক। এ ব্যাপারে সর্বসাধারণকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
এই অনুরোধ যে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে করা হয়েছে তা আইএসপিআর থেকে নিশ্চিত করা হয়েছে।