× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

দুর্যোগ প্রতিমন্ত্রীকে ইসির তলব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৪ ২২:৫৪ পিএম

নির্বাচন ভবন। ফাইল ফটো

নির্বাচন ভবন। ফাইল ফটো

রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের তিন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ওই তিন প্রার্থীকেও তলব করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) প্রত্যেককে আলাদা চিঠি পাঠিয়েছেন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল।

প্রতিমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শুক্রবার প্রতিমন্ত্রী মহিববুর রাঙ্গাবালীর ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ঘাট ও চালতাবুনিয়া ইউনিয়নের চালতাবুনিয়া বাজারে ত্রাণ বিতরণের সময় উপজেলা নির্বাচনের তিন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন।

তারা হলেন- চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌসী পারভীন।

উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার ২২ নম্বর বিধি অনুযাযী, ‘সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে প্রার্থীর পক্ষে প্রচার বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ আচরণবিধির লঙ্ঘন।

এ পরিস্থিতিতে কেন প্রতিমন্ত্রীকে ‘দোষী সাব্যস্ত’ করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সেই ব্যাখ্যা দিতে ২ জুন বেলা ৩টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তাকে হাজির হতে হবে।

পৃথক তিন চিঠিতে রাঙ্গাবালী উপজেলা নির্বাচনের প্রার্থী ঘোড়া প্রতীকের সাইদুজ্জামান, চশমা প্রতীকের রওশন ও হাঁস প্রতীকের ফেরদৌসীকে ২ জুন বিকাল ৪টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এরই মধ্যে ৮ মে, ২১ মে ও ২৯ মে তিন ধাপে উপজেলা ভোট শেষ হয়েছে। চতুর্থ ধাপে ভোট হবে ৫ জুন। পটুয়াখালীর রাঙ্গাবালীতেও ভোট হবে ৫ জুন। এছাড়া স্থগিত আরও ২০ উপজেলায় ভোট হবে ৯ জুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা