× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাবিকদের অন অ্যারাইভাল ভিসা জটিলতা নিরসনে আইএমও’র আশাবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৫:৩৯ পিএম

আপডেট : ৩০ মে ২০২৪ ১৬:৫১ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আইএমও মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো। প্রবা ফটো

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আইএমও মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো। প্রবা ফটো

নাবিকদের (সি-ফেয়ারার্সদের) ‘অন অ্যারাইভাল ভিসা’ জটিলতা সমাধানে চেষ্টা করবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)।

বৃহস্পতিবার (৩০ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসে সফররত আইএমও মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন। তারা মেরিটাইম সেক্টরের সেফটি ও সিকিউরিটি বিষয়ে আলোচনা করেন। 

প্রতিমন্ত্রী জানান, আইএমও’র মহাসচিবের বাংলাদেশ সফর দেশের মেরিটাইম সেক্টরের জন্য একটি ভালো বার্তা। 

তিনি আরও জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মহাসচিব সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি আশাবাদী ও উৎসাহিত হয়েছেন। বলেছেন, এরকম একজন লিডার থাকলে যেকোনো মেরিটাইম নেশন এগিয়ে যেতে পারে। পরে মহাসচিব ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন এবং বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন। এত বড় মাপের একজন নেতা এত সাধারণ পরিবেশে থেকেছেন জেনে মহাসচিব বিস্মিত হন।

এমভি আব্দুল্লাহ জাহাজ মুক্ত করার বিষয়ে আইএমও’র সর্বাত্মক সহযোগিতার কারণে প্রতিমন্ত্রী মহাসচিবকে ধন্যবাদ জানান। এমভি আব্দুল্লাহ জাহাজ মুক্ত করার ব্যাপারে বাংলাদেশের আন্তরিকতার প্রশংসা করেন মহাসচিব। 

এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম এবং মেরিটাইম অ্যাফেয়ার্স কাউন্সিলর ও আইএমওতে বিকল্প স্থায়ী প্রতিনিধি ক্যাপ্টেন কাজী এবিএম শামীম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা